
বাংলাদেশ
কোটালীপাড়ায় ধান কাটার মেশিন বিতরণ
গোপালগঞ্জ প্রতিনিধি:কোটালীপাড়া উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে ৫০ শতাংশ ভর্তুকিতে ধান কাটার মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ চত্ত্বরে এ ধান কাটা মেশিন বিতরণ করা হয়। উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৫জন কৃষকের মাঝে ধান কাটা মেশিন বিতরণ করেন। এ সময় জেলা পরিষদ সদস্য মাজাহারুল আলম পান্না, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া দাড়িয়া, কামরুল ইসলাম বাদল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আয়নাল হোসেন, উপজেলা কৃষি অফিসার রথীন্দ্রনাথ বিশ্বাস উপস্থিত ছিলেন



