
কোটালীপাড়া ছাত্রলীগ সভাপতির বহিস্কারের দাবিতে বিক্ষোভমিছিল।

ফেসবুকে ছাত্রলীগ থেকে স্বঘোষিত অব্যহতি (বহিস্কার) এবং ছাত্রলীগ নিয়ে কটুক্তি করে পোষ্ট দেওয়ায় উপজেলা ছাত্রলীগের একাংশ ও পৌর ছাত্রলীগ মেহেদী হাসান মুনের বহিস্কার চেয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। বিক্ষোভ মিছিলটি উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ভবনের সামনে এসে একটি সমাবেশে মিলিত হয়। সমাবেশে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাসেল নিজামীর সভাপতিত্বে পৌর ছাত্রলীগ সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ ছোটন, সাধারণ সম্পাদক আলিউজ্জামান জামির, সহ-সভাপতি সাজ্জাদ সুুুমন ,উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি জুয়েল মুন্সি, শামীম দাড়িয়া, রেজওয়ান মুন্সী, সাধারণ সম্পাদক অপূর্ব রায়, আরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান, দপ্তর সম্পাদক সজিব কাজী, প্রচার সম্পাদক তরিকুল ইসলাম সরদার, কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব শেখ সহ অন্যান্য নেত্রীবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে উপজেলা ছাত্রলীগের পদ থেকে মেহেদী হাসান মুনের বহিস্কারের দাবী জানায়।

এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুন পাল্টা অভিযোগ করে বলেন, কোটালীপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলিম অাহম্মেদ ছোটন কিছুদিন পর পর নিয়ম বর্হিভূত ভাবে অর্থের বিনিময়ে অযোগ্য ও মাদকাসক্তদের ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদ পদবি দিয়ে সংগঠনকে বিতর্কিত করছে। আমি প্রতিবাদ করায় বিশেষ একটি মহলের ছত্রছায়ায় আমার বিরুদ্ধে বার বার ষড়যন্ত্র করছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এর একটি সুষ্ঠ সমাধান চাই।

তবে, কোটালীপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ ছোটন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, আমার ইউনিটে কোন মাদকাসক্ত বা অযোগ্য কোন নেতা নেই। বরং শিবির ও ছাত্রদলের একাধিক নেতা ধরে এনে উপজেলা ছাত্রলীগের পদ পদবি দেওয়া হয়েছে। আমারা উপজেলা ছাত্রলীগের বিতর্কিত সভাপতির অবিলম্বে বহিস্কার চাই।
গোপালগঞ্জের জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ বলেন, কোটালীপাড়া উপজেলা ও পৌর ছাত্রলীগ নিয়ে বেশ কিছু অভিযোগ আমাদের কাছে এসেছে। বিষয়টি নিয়ে আমরা জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ তাদের নিয়ে বসে একটা সঠিক সিদ্ধান্ত নিবো।



