আঞ্চলিকবাংলাদেশ

গাজীপুরে মেলামেশায় রাজি না হওয়ায় প্রেমিকাকে ধর্ষণের ভিডিও ফেসবুকে

গাজীপুরের শ্রীপুরে মেলামেশায় রাজি না হওয়ায় প্রেমিকাকে ধর্ষণের ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান।

শ্রীপুর থানা সূত্রে জানা গেছে, উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের তোতা মিয়ার ছেলে তৌহিদুল হাসান রাকিবের (২৫) সঙ্গে এক তরুণীর চার বছর যাবত প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই সম্পর্কের সুযোগে তারা একাধিকবার শারীরিক সম্পর্কে জড়ায়। পরে অভিযুক্ত রাকিবকে বিয়ের দাবী জানালে টালবাহানা শুরু করে।

গত ১৮ আগস্ট এমসি বাজার এলাকার একটি বাসায় অভিযুক্ত তৌহিদুল হাসান রাকিব গোপনে তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্কের ভিডিওচিত্র ধারণ করে। শনিবার আবারও শারীরিক সম্পর্কের প্রস্তাব দিলে ভিকটিম তা প্রত্যাখ্যান করে। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত রাকিব তাদের শারীরিক সম্পর্কের ভিডিওচিত্র তার ব্যক্তিগত আইডি থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension