বাংলাদেশ

গৌরীপুরে শ্রমিক লীগের দু’গ্রুপের সংঘর্ষ, ভাঙচুর

রূপসী বাংলা ডেস্ক:মহান মে দিবসের অায়োজনকে কেন্দ্র করে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় শ্রমিক লীগের দু’গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। সোমবার রাত ১০ টার দিকে উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আবদুস সামাদ ও যুগ্ন অাহবায়ক বিল্লাল হোসেনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ বাধে।

এই ঘটনায় উপজেলার বঙ্গবন্ধু চত্বরে মে দিবসের অনুষ্ঠান মঞ্চে অগ্নিসংযোগ ও চারটি মোটরসাইকেলসহ দোকানপাটে ভাঙচুরের ঘটনা ঘটে ।
এই ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে।

গৌরীপুর থানার ওসি দেলোয়ার আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভ্যন্তরীণ কোন্দলে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ও সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন হয়েছে । এই ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension