
ভারতের বিহারে মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে ফেসবুকে লিখলেই শাস্তি!
ভারতের বিহারে সোশ্যাল মিডিয়ায় সরকারের বিরুদ্ধে আপত্তিজনক বা মানহানিকর পোস্ট করলে তা এখন থেকে শাস্তিযোগ্য সাইবার অপরাধ বলে গণ্য করা হবে।
শুধুমাত্র সরকারের বিরুদ্ধেই নয়, সরকারের কোনও মন্ত্রী বা এমপির বিরুদ্ধে ওই ধরনের পোস্ট করলেও শাস্তির মুখে পড়তে হবে।
ফেসবুক বা টুইটারের মতো সোশ্যাল মিডিয়ায় সরকারের সমালোচনায় নিয়ে বরাবরই তীব্র প্রতিক্রিয়া জানিয়ে এসেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
বিভিন্ন জনসভায় তা নিয়ে প্রকাশ্যেই আপত্তি জানিয়েছেন তিনি। তবে বৃহস্পতিবার থেকে এ ধরনের ‘অপরাধীদের’ কঠোর শাস্তি হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন নীতীশ।
এ বিষয়ে তিনি বিহারের ইকোনমিক অফেন্সেস উইংয়ের আইজি নায়ার হাসনেন খানকে নির্দেশ দিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় সরকারের বিরুদ্ধে আপত্তিজনক বা মানহানিকর কোনও পোস্ট করলে তা যেন রিপোর্ট করা হয়।
পাশাপাশি, তাদের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্যও নির্দেশ দিয়েছেন তিনি।❐
স্ক্রল ডট ইন
नीतीश कुमार ने सोशल मीडिया पर दुष्प्रचार के ख़िलाफ़ कारवाई की ठानी । अब मंत्री , विधायक , सांसद या अधिकारियों के ख़िलाफ़ आपत्तिजनक या ग़लत टिप्पणी के कारणबिहार पुलिस अब जेल भी भेज सकती हैं ।@ndtvindia @Suparna_Singh @NitishKumar @yadavtejashwi pic.twitter.com/0XXnSrVlpS
— manish (@manishdekoder) January 22, 2021



