আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

বিশ্বে প্রথম মুখ ও হাতের সফল ট্রান্সপল্যান্ট

পৃথিবীতে প্রথমবারের মতো মুখ ও দুটি হাত সফলভাবে ট্রান্সপ্ল্য়ান্ট করা হয়েছে। এ ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে।

নিউ জার্সির ওই ব্যক্তির নাম জো দিমেয়ো। ২০১৮ সালের জুলাই মাসে এক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন জো। অফিসের নাইট শিফট শেষে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। চলন্ত গাড়িতেই ঘুমিয়ে পড়েন জো। এরপর ঘটে দুর্ঘটনা। গাড়ি উল্টে আগুন ধরে যায়। ওই দুর্ঘটনায় জো দিয়েমোর শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। থার্ড ডিগ্রি বার্ন। হাত দুটোও নষ্ট হয়ে যায়। বাঁচবেন বলে কেউ ভাবেন নি। কিন্তু বেঁচে যান জো দিমেয়ো। তবে চেহারা পুড়ে বীভৎস হয়ে যায়।

রাস্তায় বেরুলে তার চেহারা দেখে মানুষ আঁতকে উঠত। আঙুলের নখ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছিল। মুখে অজস্র দাগ। ঠোঁট আর চোখের পাতা ছিল না। দৃষ্টিশক্তিও ক্ষতিগ্রস্ত হয়েছিল। জো’র পক্ষে সাধারণ জীবনযাপন কার্যত অসম্ভব হয়ে পড়ে। হাসপাতালের বার্ন ইউনিটে তিনি প্রায় ৪ মাস ভর্তি ছিলেন। তখন প্রচুর ইনজেকশন দেওয়া হয়। ব্লাড ট্রান্সফিউশনও করা হয়। প্রায় আড়াই মাস মতো কোমায় ছিলেন।

অস্ত্রোপচারের পর দিমেয়ো জানান, জীবনে তিনি দ্বিতীয়বার সুযোগ পেলেন। ২০২০ সালের ১২ আগস্ট তার অস্ত্রোপচার হয়। সময় লাগে প্রায় ২৩ ঘণ্টা। অস্ত্রোপচারটি হয়েছিল এনওয়াইইউ ল্যাঙ্গনে। সার্জারি টিমে ছিল ৯৬ জন স্বাস্থ্যকর্মী। এই টিমের দায়িত্বে ছিলেন ল্যাঙ্গনের ফেইস ট্রান্সপ্ল্যান্ট প্রোগ্রামের প্রধান এডোয়ার্ডো রডরিগজ্‌।

রডরিগজের এটি চতুর্থ ফেস ট্রান্সপ্ল্যান্টস। তবে হাত ট্রান্সপ্ল্য়ান্ট এটাই প্রথম। এর আগেও দুবার মুখ ও হাতের ট্রান্সপ্ল্যান্ট করানোর চেষ্টা হয়েছিল। কিন্তু দু ক্ষেত্রেই রোগী মারা যান। একজনের শরীরে ছড়িয়ে পড়েছিল সংক্রমণ, অন্যজনের ক্ষেত্রে অস্ত্রোপচারে সাফল্য আসে নি।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension