বাংলাদেশ

ছাত্রফ্রন্ট সভাপতিসহ ১৫ নেতার মুক্তি দাবি

রূপসী বাংলা ডেস্ক:সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি ইমরান হাবিব রুমনসহ ১৫ নেতার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে প্রগতিশীল ছাত্র জোট। একই সাথে তাদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন জোট নেতারা।

বৃহস্পতিবার (৩ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা। এ সময় উপস্থিত ছিলেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ইকবাল কবির, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী প্রমুখ।

লিখিত বক্তব্যে গোলাম মোস্তফা বলেন, ‘ব্যাটারিচালিত রিক্সার লাইসেন্স প্রদান এবং পুনর্বাসন না করে উচ্ছেদ করা চলবে না’ এই দাবিতে বরিশালে ব্যাটারিচালিত রিক্সাচালক শ্রমজীবীদের দীর্ঘ ৫ বছর ধরে আন্দোলন চলছিল। গত ১৯ এপ্রিল বরিশালে ব্যাটারিচালিত রিক্সা সংগ্রাম কমিটি আয়োজিত ভুখা মিছিল ও সমাবেশ শেষে বিনা উস্কানিতে তাদের উপর পুলিশ নির্মমভাবে লাঠিচার্জ করে ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি ইমরান হাবিব রুমন, ডা. মনীষা চক্রবর্তী ও নাসরিন আক্তার মুক্তাসহ ১৫ জনকে গ্রেফতার করে।

সংবাদ সম্মেলন থেকে গোলাম মোস্তফা শুক্রবার (৪ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে সন্ধ্যা ৬টায় মশাল মিছিল ও ৬ মে ছাত্র জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে বরিশালে প্রতিবাদ সমাবেশ ও সারাদেশে, বিশ্ববিদ্যালয়ে ও কলেজে মশাল মিছিলের ঘোষণা দেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension