
বাংলাদেশ
রিমান্ডে পি কের বান্ধবী রুনাইসহ তিনজন
প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) বান্ধবী লিজিংয়ের ভাইস প্রেসিডেন্ট নাহিদা রুনাইসহ তিনজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জু করেছেন আদালত।
মঙ্গলবার (১৬ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলমের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
অন্য দুইজন হচ্ছেন ইন্টারন্যাশনাল লিজিংয়ের ভারপ্রাপ্ত এমডি সৈয়দ আবেদ হাসান ও সিনিয়র ম্যানেজার রাফসান রিয়াদ চৌধুরীর।
প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ বিকেলে রাজধানীর সেগুনবাগিচা থেকে রুনাইসহ তিনজনকে গ্রেপ্তার করে দুদক।❐



