আঞ্চলিকবাংলাদেশ

যশোরে ভ্যাকসিন নেয়ার ১ মাস পর চিকিৎসক করোনায় আক্রান্ত

যশোর ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আরিফ আহমেদ করোনার ভ্যাকসিন নেওয়ার ৩৬ দিন পর করোনায় আক্রান্ত হয়েছেন।

বর্তমানে তিনি শহরের খড়কি স্টেডিয়ামপাড়স্থ বাসভবনে অবস্থান করছেন।

করোনা ভ্যাকসিন প্রদানের শুরুতেই গত ৭ ফেব্রুয়ারি আরিফ আহমেদ করোনা ভ্যাকসিন গ্রহণ করেন।

এদিন যশোরের জনপ্রতিনিধি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, হাসপাতাল তত্ত্বাবধায়ক, যশোর প্রেস ক্লাবের সভাপতিসহ অনেকেই উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে করোনা ভ্যাকসিন গ্রহণ করেন।

এর আগে করোনা মহামারির ভয়ংকর অবস্থার মধ্যে করোনা প্রতিরোধে কাজ করলেও ১১ মাসেও আক্রান্ত হননি আরএমও ডা. আরিফ আহমেদ।

গত ৭ ফেব্রুয়ারি করোনা ভ্যাকসিন গ্রহণ করার ৩৬ দিন পর তিনি করোনায় আক্রান্ত হলেন।

ডা. আরিফ আহমেদ রোববার রাতে গণমাধ্যমকে বলেন, করোনা ভ্যাকসিন নেওয়া হয়েছে এ কথা ঠিক। কিন্তু কোনো কারণে হয়তো ভাইরাসের ইনফেকশন হতে পারে। অথবা, আগেও ইনফেকশন থাকতে পারে।

যশোর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায় ডা. আরিফ আহমেদের করোনায় আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করে বলেন, একজন কর্মঠ ব্যক্তি বাসায় অবস্থান করছেন করোনায় আক্রান্ত হয়ে। করোনামুক্ত হলেও শরীরের দুর্বলতা কাটাতে আরও সময় লাগবে।

তিনি বলেন, হাসপাতাল পরিচালনা করতে অনেকটা সমস্যা হচ্ছে।

গতকাল পর্যন্ত জেলায় ৪ হাজার ৯৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানান সিভিল সার্জন শেখ শাহীন আহমেদ।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension