ভারত

বিজেপির নির্বাচনী ইশতেহার প্রকাশ

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ইশতেহার প্রকাশ করেছে বিজেপি।

আনন্দবাজার খবরে জানা যায়, রোববার (২১ মার্চ) বিকেল সাড়ে ৫টায় কলকাতার সল্টলেকে এক সভায় নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ।

সভায় অমিত শাহ বলেন, “ক্ষমতায় আসলে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ সম্পূর্ণ বন্ধ করার অঙ্গীকার করছি। সোনার বাংলা গড়তে প্রতি পরিবারে একজনের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিজেপি।”

ক্ষমতায় এলে চালু হবে আয়ুষ্মান ভারত। প্রথম মন্ত্রিসভাতেই এই আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা হবে। এই বিষয়ে বিজেপির ইশতেহারে বিস্তারিত বলা হয়েছে, এই বিমায় প্রতিটি পরিবার ৫ লাখ টাকা করে পাবে। এছাড়াও ম্যানিফেস্টোতে রয়েছে আশাকর্মীদের বেতন বাড়ার আশ্বাস। রয়েছে তিনটি এইমস তৈরির পরিকল্পনাও।

নারীদের উন্নয়নে নানা উদ্যােগের প্রতিশ্রুতির করা হয়েছে এই ইশতেহারে। অমিত শাহ বলেন, “‘আত্মনির্ভর মহিলা’ প্রকল্পের ব্যবস্থা করা হচ্ছে। এই প্রকল্পের আওতায় নারীদের জন্য ২ হাজার কোটি রুপি বরাদ্দ ঘোষণা রয়েছে। সেই সঙ্গে বিধবা ভাতা তিন হাজার রুপি দেওয়া হবে।”

কৃষকদের জন্য প্রতিশ্রুতি দিয়ে অমিত শাহ জানান, ৫ হাজার কোটি রুপি বরাদ্দ দেয়া হয়ে কৃষকদের কল্যানে। পাশাপাশি কৃষক সন্তানদের বিনামূল্যে শিক্ষা দেওয়া হবে।

নির্বাচনী প্রতিশ্রুতিতে বিজেপি নেতা আরও জানান, এছাড়া পশ্চিমবঙ্গের সব জায়গায় অন্নপূর্ণা ক্যান্টিন স্থাপন করা হবে যেখানে মাত্র ৫ রুপিতে পেটভরে খেতে পারবেন দরিদ্ররা।

এছাড়াও ইশতেহারে আছে সত্যজিৎ রায় ইন্টারন্যাশাল অ্যাওয়ার্ড চালু হবে।

এর আগে বুধবার (১৭ মার্চ) পশ্চিমবঙ্গের কালীঘাটে তৃণমূলের প্রধান কার্যালয় তৃণমূল কংগ্রেসের আনুষ্ঠানিক ইশতেহার প্রকাশ দলটির প্রধান মমতা ব্যানার্জি।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension