আন্তর্জাতিক

জার্মানিতে করোনার তৃতীয় ঢেউ, কঠোর হচ্ছে লকডাউন

তিন সপ্তাহের জন্যে বিভিন্ন রাজ্যে লকডাউন বর্ধিত করেছে জার্মানি। ইস্টার সানডেরর আগেই দেশজুড়ে শুরু হয়েছে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ। তাই পরিস্থিতি মোকাবেলায় ইস্টারের ছুটিতেই ঘোষণা হয়েছে কঠোর স্বাস্থ্যবিধি।

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল এক বিবৃতিতে জানান, বর্তমানে যেসব এলাকায় করোনা সংক্রমণ সবচেয়ে বেশি, সেখানে পূর্বঘোষিত লকডাউন ১৮ এপ্রিল পর্যন্ত জারি থাকছে। এছাড়াও ১ থেকে ৫ এপ্রিল পর্যন্ত দেশজুড়ে কঠোর স্বাস্থ্যবিধি পালন করা হবে। এসময় বন্ধ থাকবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ছাড়া সব পণ্যের দোকাপাট।

একইসঙ্গে এই পাঁচ দিন সব ধরণের জনসমাবেশ ও অবাধ মেলামেশাও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বিবিসির খবরে বলা হয়, অনেক এলাকাতেই খাবারের দোকান ছাড়া সব দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে। ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠানের ওপরেও থাকছে নিষেধাজ্ঞা।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে করোনা পরিস্থিতিকে ‘গুরুতর’ উল্লেখ করে মেরকেল বলেন, “দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। আর নিবিড় পরিচর্যা কেন্দ্রগুলোও রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে।”

কোভিড ভ্যাকসিন পর্যাপ্ত সরবরাহের অভাবে টিকা কর্মসূচী ব্যহত হচ্ছে ইউরোপের অনেক দেশেই। একই সঙ্গে করোনার নতুন রূপ সংক্রমণ বাড়াচ্ছে দ্রুত গতিতে। গত কয়েক সপ্তাহ ধরেই ইউরোপে করোনার প্রকোপ বেড়েছে। এর আগে ইতালি, ফ্রান্সসহ বেশ কয়েকটি দেশ করোনার তৃতীয় ঢেউয়ের কবলে পড়ে লকডাউন জারি করে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension