
বাংলাদেশ
গোপালগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা
শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা গণ-গ্রন্থাগার চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আব্দুল জলিল, শেখ হাসিনা স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ হুমাইয়ারা আক্তার বক্তব্য রাখেন।



