যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের বিধিনিষেধের আড়ালে উগ্রবাদীরা আঘাত হানতে পারে, সতর্কতা

জাহান আরা দোলন: যুক্তরাষ্ট্র সতর্কতা, করোনাভাইরাসের বিধিনিষেধকে সুবিধা হিসেবে গ্রহণ করে চরমপন্থীরা আঘাত হানতে পারে।

শুক্রবারে জারি হওয়া একটি জাতীয় সন্ত্রাসবাদ সতর্কতা থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, সহিংস উগ্রবাদীরা আক্রমণ চালানোর জন্য মহামারী বিধিনিষেধের সহজতার সুযোগ নিতে পারে।

এই সতর্কতায় কোনও নির্দিষ্ট হুমকির উল্লেখ করা হয়নি। তবে এটি একটি সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্ক করে দিয়েছে যা ক্রমবর্ধমান জটিল এবং অস্থিরতার সংমিশ্রণ থেকে বিভিন্ন অভিযোগ, বর্ণ বা জাতিগত বিদ্বেষ এবং বৈদেশিক প্রভাবে প্রভাবান্বিত হয়ে দেশীয় সন্ত্রাসীদেরকে সন্ত্রাসবাদে অনুপ্রাণিত করে।

এই হুমকিগুলো করোনাকালীন সময়ে আরও তীব্রতর হয়ে উঠেছিল, যা থেকে ষড়যন্ত্র তত্ত্ব তৈরি হয় এবং অর্থনীতি বন্ধ হওয়ার কারণে সরকারের প্রতি নির্দিষ্ট কিছু মহলের ক্ষোভকে আরও বাড়িয়ে তুলেছিল। সতর্কতাটি বলছে, ভাইরাসের অবস্থার উন্নতির সাথে সাথে, নতুন বিপদের সম্ভাবনার মাত্রাও বেড়ে গেছে।

কোনও সুনির্দিষ্ট সম্ভাব্য টার্গেটের নাম না দিয়ে, এটি উল্লেখ করেছে যে, ঐতিহাসিকভাবে, বর্ণবাদী ও জাতিগত বিদ্বেষ দ্বারা উজ্জীবিত চরমপন্থীরা সবসময় ধর্মীয় প্রতিষ্ঠানকে এবং ব্যবসা বা সমাবেশকে টার্গেট করে।

এপি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension