
যুক্তরাষ্ট্র
ক্যালিফোর্নিয়ায় শিক্ষকদের টিকা বাধ্যতামূলক
যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে চলেছে। বিশেষ করে ডেল্টা ভ্যারিয়েন্ট-এর সংক্রমণই ধরা পড়ছে বেশি।
এ অবস্থায় ক্যালিফোর্নিয়ায় শিক্ষকদের জন্য কোভিড-১৯ প্রতিরোধক টিকা বাধ্যতামূলক করা হয়েছে। বুধবার রাজ্য সরকারের এক বিবৃতিতে এ নির্দেশনা জারি করা হয়। এএফপি।
নির্দেশনায় বলা হয়, যদি শিক্ষকরা ভ্যাকসিন না-নিয়ে থাকেন তবে তাদেরকে প্রতি সপ্তাহে কোভিড পরীক্ষার প্রতিবেদন দেখাতে হবে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে কোভিড পরীক্ষা করে অধিকাংশকেই আক্রান্ত হিসাবে পাওয়া যাচ্ছে। নতুন বছরে অভিভাবকরা বাচ্চাদের স্কুলে পাঠাতে প্রস্তুতি নিচ্ছেন।
কিন্তু নতুন সংক্রমণের হার তাদের উদ্বিগ্ন করে তুলেছে। সেই উদ্বেগ কমাতেই শিক্ষকদের টিকা বাধ্যতামূলক করার এ সিদ্ধান্ত জানিয়েছে সরকার।



