
পরীমণিকে দেখতে গিয়ে অভিনয় শিল্পী রাজ রিপা পেলেন ‘স্বর্ণের পায়েল’
কারামুক্তির পর চিত্রনায়িকা পরীমণিকে দেখতে তার বাসায় গিয়ে স্বর্ণের পায়েল উপহার পেয়েছেন অভিনয় শিল্পী রাজ রিপা।
গত বৃহস্পতিবার পরীমণিকে দেখতে তার বাসায় যান আরেক চলচ্চিত্র নায়িকা রাজ রিপা। সেখানে পরীমণির ভালোবাসা ও আপ্যায়নে মুগ্ধ হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
একটি গণমাধ্যমের কাছে রিপা বলেন, একটা মানুষ এত মিষ্টি হয় কীভাবে। তিনি আমাকে যেভাবে সম্মান জানালেন, আপ্যায়ন করলেন, আমি মুগ্ধ হয়ে গেছি।
এর আগে কখনও পরীমণির সঙ্গে দেখা হয় নি বলেও জানান রাজ রিপা। তবে পরীর প্রতি ভালোবাসা থেকে তিনি তার মুক্তির জন্য শাহবাগের মানবন্ধনে অংশ নিয়েছিলেন। পরীমণি মুক্তি পেলে তার সঙ্গে দেখা করবেন বলেও মনস্থির করেছিলেন।
উল্লেখ্য, জাতীয় ব্যাডমিন্টন দলের (অনূর্ধ্ব-১৮) সদস্য ছিলেন অভিনয় শিল্পী রাজ রিপা। খুলনা বিভাগে চ্যাম্পিয়নও হয়েছিলেন তিনি। কিন্তু ব্যাডমিন্টনকে বিদায় জানিয়ে ক্যারিয়ার গড়েছেন চলচ্চিত্রে।
‘দহন’ সিনেমায় একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়া রাজ রিপা অভিনয় করেছেন ইফতেখার চৌধুরী পরিচালিত ‘মুক্তি’ সিনেমায়। যেখানে তার বিপরীতে আছেন সাতজন নায়ক। সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায়।
প্রসঙ্গত, মাদক মামলায় টানা ২৭ দিন থানা ও কারাগারে থাকার পর ১ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান পরীমণি। এরপর থেকে অনেকেই তার সঙ্গে দেখা করতে তার বনানীর বাসায় যাচ্ছেন।



