
যুক্তরাষ্ট্রে ফেডারেল কর্মীদের ভ্যাকসিন নেয়া বাধ্যতামূলক হচ্ছে
আনিসুজ্জামান মুহাম্মদ
যুক্তরাষ্ট্রে সকল ফেডারেল কর্মীদের ভ্যাকসিন নেয়া বাধ্যতামূলক করা হবে বলে প্রেসিডেন্ট জো বাইডেন এক ঘোষণা জানিয়েছেন।
একটি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার প্রেসিডেন্ট বাইডেন ওই ঘোষণায় বলেন, এক নির্বাহী আদেশে সকল ফেডারেল কর্মীদের ওপর কঠোর ভ্যাকসিন বিধি আরোপ করা হবে। এই নির্বাহী আদেশের ফলে সরকারি কর্মচারিদের কোভিড-১৯ পরীক্ষা ছাড়াই বাধ্যতামূলকভাবে ভ্যাকসিন নিতে হবে।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, প্রেসিডেন্ট বাইডেন এক বক্তৃতায় করোনাভাইরাস মোকাবিলায় এই নতুন পদ্ধতির কথা উল্লেখ করে বলেন, তিনি এক নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন যা ফেডারেল সরকারের সঙ্গে ব্যবসা করে এমন ঠিকাদারদের কর্মচারিদের জন্যেও একই নির্দেশ থাকবে। প্রতিরক্ষা বিভাগ, ভেটেরান্স অ্যাফেয়ার্স বিভাগ, ইন্ডিয়ান হেলথ সার্ভিস এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ তাদের পূর্বে ঘোষিত ভ্যাকসিন দেয়ার প্রয়োজনীয়তাও পূরণ করবে। হোয়াইট হাউসে বর্তমানে আনুমানিক ২৫ লক্ষ কর্মী রয়েছে।
বাইডেন এমন একটি ঘোষণা দিতে পারেন সেটি গেল গ্রীষ্মের শুরুতেই শোনা গিয়েছিল। সেসময় তিনি ফেডারেল কর্মীদের ভ্যাকসিন দেয়ার কথা বলেছিলেন।
হোয়াইট হাউস জানিয়েছে, ফেডারেল সরকারের উচিত অনাকাঙ্ক্ষিত ঝুঁকি এড়াতে ভ্যাকসিন নেয়া বাধ্যতামূলক করে দিয়ে অন্যদের কাছে একটি মডেল হিসেবে কাজ করা।
বৃহস্পতিবার বাইডেন তার ঘোষণায় বলেন, তিনি বিনামূল্যে পরীক্ষার করার পরিকল্পনা নিয়েছেন। জনস্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, ভাইরাস ধারণের জন্য এ ধরনের পদক্ষেপ গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন শিশুরা স্কুলে ফিরছে এবং এর পাশাপাশি কর্মচারিরাও তাদের অফিসে ফিরছে।
প্রেসিডেন্ট বাইডেন বলেন, তিনি বুস্টার শট নিয়ে বিভ্রান্তির সমাধান করবেন, যদিও আমেরিকানদের জন্য অতিরিক্ত ডোজ কখন অনুমোদিত হবে সে বিষয়ে কিছু বলে নি।
বুধবার বিকেলে প্রেসিডেন্ট বাইডেন ও তার জনস্বাস্থ্য দলের সদস্যরা যে ছয় দফা পরিকল্পনা উন্মোচন করতে যাচ্ছেন তা চূড়ান্ত করা হয়েছিল
তিনি ওভাল অফিসে কোভিড -১৯ দলের কাছ থেকে প্রত্যাশিত পদক্ষেপের বিষয়ে সংক্ষিপ্ত বিবরণ পেয়েছিলেন।



