
প্রধান খবরভারত
কুমারস্বামীর শপথের অনুষ্ঠানে বিরোধী ঐক্য, এক মঞ্চে সনিয়া-রাহুল-মমতা-অখিলেশ-মায়াবতী-কেজরীবাল-ইয়েচুরি
রূপসী বাংলা ডেস্ক:কুমারস্বামীর শপথের অনুষ্ঠানে বিরোধী ঐক্য। শপথ উপলক্ষে উপস্থিত অবিজেপি নেতারা। কুমারস্বামীর শপথগ্রহণকে কেন্দ্র করে উঠে আসছে ২০১৯-এর আগে অ-বিজেপি নেতাদের জোট বাঁধার ছবি। সনিয়া-রাহুল ছাড়াও আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এছাড়াও, হাজির ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ও বসপা নেত্রী মায়াবতী, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু, সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি, আরজেডি নেতা তেজস্বী যাদব, শরদ যাদব ও শরদ পওয়ার সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। বেশিরভাগ সময় মায়াবতীর সঙ্গেই থাকলেন সনিয়া। ইয়েচুরির হাত ধরলেন রাহুল।



