Uncategorized

১৭ মার্কিন মিশনারি পরিবারসহ অপহৃত

হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে ১৭ জন মার্কিন খ্রিস্টান মিশনারি এবং শিশুসহ তাদের পরিবারের সদস্যরা অপহৃত হয়েছেন।

একটি অপরাধী গোষ্ঠীর সদস্যরা তাদের অপহরণ করেছে।

হাইতির নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ওই মিশনের সদস্যরা বাসে করে একটি এতিমখানা ছেড়ে অন্য জায়গায় যাচ্ছিলেন। পথে দলের কয়েকজন সদস্যকে তারা বিমানবন্দরে নামিয়ে দেওয়ার জন্য গেলে অপহরণকারীরা বাসে হানা দেয়।

নিউ ইয়র্ক টাইমস জানায়, রাজনৈতিকভাবে কয়েক বছর ধরে বিপর্যস্ত অবস্থার মধ্যে আছে হাইতি। সেখানে অপহরণের ঘটনা এখন প্রায় সাধারণ বিষয়ে পরিণত হয়েছে।

তবে মার্কিন নাগরিকদের এত বড় একটি দলকে অপহরণের ঘটনায় স্থানীয় কর্মকর্তারা হতভম্ব।

এ ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন হাইতি পুলিশের একজন মুখপাত্র।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension