Uncategorized

ইসরায়েলে ৯০০ বছরের পুরনো তরবারির সন্ধান লাভ

প্রায় ৯০০ বছর আগে ক্রুসেড যুদ্ধে ব্যবহৃত পুরনো তরবারির সন্ধান পাওয়া গেছে ইসরায়েলের সমুদ্র উপকূলে। দেশটির একজন অপেশাদার ডুবুরি এই তরবারির সন্ধান পেয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

ইসরায়েলের পুরাকীর্তি কর্তৃপক্ষ বলছে যে, তরবারিটি পরিষ্কার ও বিশ্লেষণ করার পর জনসম্মুখে প্রদর্শন করা হবে। দেশটির কার্মেল সৈকতে ক্রুসেড যুগের সময়ের এ তরবারির পাশাপাশি আরও পাওয়া গেছে প্রায় চার হাজার বছর আগের মাটির পাত্র, ধাতব নোঙর প্রভৃতি।

ডুবুুরি শোলমি কাটজিন প্রাচীন এই প্রত্নত্বাত্তিক নিদর্শনগুলোর সন্ধান পেয়েছেন।

তরবারিটি যত্নসহকারে সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়েছে। দুর্লভ এই তরবারিটি একজন ক্রুসেডার নাইটের, এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই।

বিশ্ব ইতিহাসে ক্রুসেড বলতে পবিত্র ভূমি অর্থাৎ জেরুজালেম এবং কন্সটান্টিনোপলের অধিকার নিয়ে ইউরোপের খ্রিস্টানদের সম্মিলিত জোট আর মুসলমানদের মধ্যকার ১০৯৫ – ১২৯১ সাল পর্যন্ত বেশ কয়েকবার যে যুদ্ধ সংঘটিত হয় সেগুলোকে বোঝায়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension