Uncategorized

ইসরাইলের বর্ণবাদী আচরণে জার্মানির গভীর উদ্বেগ

ইসরাইলের বর্বরতা বিশ্ববাসীর সামনে তুলে ধরা ফিলিস্তিনের ছয়টি মানবাধিকার সংস্থাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার পদক্ষেপে গভীর উদ্বেগ জানিয়েছে জার্মানি।

জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বুধবার বার্লিনে এক সংবাদ সম্মেলনে এ উদ্বেগের কথা জানান। খবর আনাদোলুর।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অ্যান্ড্রিয়া সাসে বলেন, আমরা ইসরাইলের এ ধরনের কর্মকাণ্ডে উদ্বিগ্ন। এ ব্যাপারে প্রয়োজনে আমরা ইসরাইলের সঙ্গে আলোচনা করব। আমরা বিষয়টি নিয়ে অন্য আরব দেশগুলোর সঙ্গেও কথা বলব।

কিসের ভিত্তিতে মানবাধিকার সংগঠনগুলোকে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করা হয়েছে, সেই তথ্যও জানতে চেয়েছে জার্মানি।

ইহুদিবাদী ইসরাইল নিজেদের অপকর্ম আড়াল করতে সম্প্রতি ফিলিস্তিনের ৬ মানবাধিকার সংগঠনকে সন্ত্রাসী তালিকায় ফেলেছে।

এসব সংগঠনের নেতাকর্মীদের বাড়িঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করছে ইসরাইলি বাহিনী।

এ ঘটনায় ফিলিস্তিনে নতুন করে ইসরাইলবিরোধী আন্দোলন শুরু হয়েছে। এ ঘটনায় ফিলিস্তিন কর্তৃপক্ষ, মানবাধিকার সংগঠন ও জাতিসংঘ তীব্র নিন্দা জানিয়েছে।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন, ফিলিস্তিনি মানবাধিকার সংগঠনগুলোর সঙ্গে পপুলার ফ্রন্ট অব দ্যা লিবারেশন অব প্যালেস্টাইনের (পিএফএলএম) যোগাযোগ রয়েছে।

ফিলিস্তিনের বামপন্থি এ সংগঠনটি ইসরাইলের অভ্যন্তরে সশস্ত্র হামলায় জড়িত বলে দাবি তেলআবিবের।

১৯৭৯ সালে প্রতিষ্ঠিত ফিলিস্তিনি মানবাধিকার সংগঠন আল-হক, ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল প্যালেস্টাইন, দ্যা বিসান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, দ্য ইউনিয়ন অব প্যালেস্টিনিয়ান ওম্যানস কমিউনিটিস এবং দি অ্যাগ্রিকালচারাল ওয়ার্ক কমিটিসকে সন্ত্রাসী তালিকায় ফেলেছে ইসরাইল।

ফিলিস্তিনে প্রতিনিয়ত মানবতাবিরোধী অপরাধ করে গেলেও এখন উল্টো মানবাধিকার সংগঠনগুলোকে সন্ত্রাসী তালিকায় ফেলে আবারও বর্বরতার পরিচয় দিল ইহুদিবাদী ইসরাইল।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension