
সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে বিশ্বভারতীতে শেখ হাসিনা
বিশ্বভারতীর সমাবর্তনে যোগ দিতে শান্তিনিকেতনে শেখ হাসিনা। তাঁকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দশ বছর পর আচার্যের উপস্থিতিতে সমাবর্তন অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বভারতীতে .নিরাপত্তার চাদরে মোড়া গোটা শান্তিনিকেতন। উত্তরায়ণে শ্রদ্ধা জানিয়ে আম্রকুঞ্জের মূল অনুষ্ঠান। দেড় ঘণ্টার অনুষ্ঠান শেষে বাংলাদেশ ভবনের উদ্বোধন। উদ্বোধনেও থাকবেন দুদেশের প্রধানমন্ত্রী, রাজ্যপাল কেশরীনাথ ত্রি্পাঠী , মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বাংলাদেশ ভবনের ভিতরের আর্ট গ্যালারি, মিউজিয়ম, অডিটোরিয়াম, লাইব্রেরি ঘুরে দে্খবেন তাঁরা। এরপর রথীন্দ্র অতিথি গৃহ যাবেন অতিথিরা।আজ বিশ্বভারতীর সমাবর্তনে মোদি-মমতা-হাসিনা। ৪৬ বছর পর বিশ্বভারতীর সমাবর্তনে কোনও মুখ্যমন্ত্রী।কথা বলতে চান হাসিনা। কূটনৈতিক সৌজন্য দেখিয়ে সময় দিলেন মমতা। শনিবার সন্ধ্যায় কলকাতায় দু’জনের একান্ত বৈঠক। তিস্তা নিয়ে মিলবে রফা? মুখ্যমন্ত্রীর বিকল্প প্রস্তাবে আলোচনায় রাজি বাংলাদেশের প্রধানমন্ত্রী।এর আগেও একাধিকবার দুই নেত্রীর মধ্যে বৈঠক হয়েছে। দুজনের মধ্যে হৃদ্যতার ছবিও উঠে এসেছে বারবার। মমতা কথা দিয়েছেন, তিস্তাই সব নয়। বাংলাদেশকে কখনও খালি হাতে ফেরাবে না বাংলা। সেই প্রেক্ষিতেই এই বৈঠকে নজর গোটা উপ-মহাদেশের।
Bang News 18



