
কাবুলে সামরিক হাসপাতালে কাছে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৯
আফগানিস্তানের রাজধানী কাবুলে সরদার মোহাম্মদ দাউদ খান সামরিক হাসপাতালের কাছে দুটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৩ জন। আজ মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করে তালেবানের মুখপাত্র বিলাল কারিমি বলেন, ‘কাবুলের ৪০০-শয্যা বিশিষ্ট হাসপাতালের প্রবেশমুখে জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলে নিরাপত্তাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে।’ হতাহতের বিষয়টি স্পষ্ট করে জানাননি বিলাল।
গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখল নিয়ে আফগান সরকারকে উৎখাত করে তালেবান। এরপরই দেশটিতে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে।
এসব হামলায় আহত হয়েছেন শতাধিক। তালেবানবিরোধী জঙ্গিগোষ্ঠী আইএসআইএস’র খোরাসান শাখা অধিকাংশ অধিকাংশের দায় স্বীকার করেছে। ২০ বছর ক্ষমতায় আসা তালেবানের বিরুদ্ধে লড়ছে তারা।



