ভারত

ভারতে পেট্রোল ও ডিজেলের দাম কমলো

দেশে জ্বালানি তেলের দাম বাড়লেও ভারতে পেট্রোল ও ডিজেলের দাম কমলো।

বুধবার এ ঘোষণা দেয় ভারতের কেন্দ্রীয় সরকার। মূলত পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক কমানোর সিদ্ধান্তের কারণে দাম কমবে জ্বালানির। এরই মধ্যে রাজ্য সরকারগুলোকে শুল্ক কমানোর নির্দেশনা দেয়া হয়েছে। ৫ থেকে ১০ রুপি পর্যন্ত কমবে শুল্ক।

ভারত সরকার জানিয়েছে, রাবি ধানের মৌসুম আসন্ন হওয়ায় কৃষকের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে, দেশটিতে রেকর্ড গতিতে বাড়ছিল জ্বালানির দাম। ডিজেলের দাম অতিক্রম করেছিল ১০০ টাকা।

বুধবার দিল্লিতে পেট্রোলের দাম ছিল ১১০ রুপি। আর মুম্বাইয়ে ১১৫ দশমিক ৮৫ রুপি। এছাড়া প্রধান শহরগুলোতেও পেট্রোলের দাম একশ রুপির বেশি ছিল।

ভারত বিশ্বের তৃতীয় সবচেয়ে বড় জ্বালানি তেল আমদানি করা দেশ। ভারতের তেলের চাহিদার ৮৫ শতাংশই আমদানি করা হয় মধ্যপূর্বের তেল উৎপাদনকারী দেশগুলো থেকে। বিশ্ববাজারে ক্রুড অয়েল অর্থাৎ অপরিশোধিত তেলের দাম বেড়ে চলেছে। ফলে তার প্রভাব পড়ছিল ভারতের জ্বালানি তেলের মূল্যের ওপরে।

এদিকে, দেশে ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করা হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য ঊর্ধ্বগতির কারণে বিশ্বের অন্যান্য দেশ জ্বালানি তেলের মূল্য নিয়মিত সমন্বয় করছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension