যুক্তরাষ্ট্র

ক্যালিফোর্নিয়ার কার্লসবাদের রাস্তায় টাকার বৃষ্টি, কুড়াতে ভিড় জমালো মানুষ

জা. আ. দোলন, রূপসী বাংলা ডেস্ক: ক্যালিফোর্নিয়ার কার্লসবাদের রাস্তায় রাস্তা জুড়ে ছড়িয়ে আছে সারি সারি ডলার। বৃষ্টির মতো ঝরে পড়ছে ডলার। রাস্তায় ছড়িয়ে পড়া ডলার কুড়াতে মানুষের ভিড়। ডলার কামানোর এমন সুযোগ হাতছাড়া না করে যে যেভাবে পারছে তুলে পকেটে কিংবা ব্যাগ ভর্তি করছে। যাদের পকেট বা ব্যাগ নেই তারা দু হাত ভরে কোলে তুলে নিয়েছে ডলারের বান্ডিল।

স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, স্থানীয় সময় শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে আই-ফাইভ ট্রাফিকে একটি সাঁজোয়া ট্রাকের একটি দরজা খোলা থাকায় নোটের কয়েকটি ব্যাগ রাস্তায় পড়ে যায়। সেই ব্যাগগুলো ফেটে রাস্তায় ছড়িয়ে পড়ে নোট। ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল সকাল সোয়া নয়টার দিকে এ সংক্রান্ত ফোন কল পেতে শুরু করে।

মানুষের ডলার কুড়ানোর ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয় গনমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে এবং আলোড়ন সৃষ্টি করেছে। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই দৃশ্য।

এপি জানিয়েছে, একটি সাঁজোয়া ট্রাক সান ডিয়েগো থেকে ফেডারেল ডিপোজিট ইনসিওরেন্স কর্পোরেশনে (এফডিআইসি) এই নোট নিয়ে যাচ্ছিল। পথে ট্রাকের একটি দরজা খুলে যাওয়ায় রাস্তায় ছড়িয়ে পড়ে হাজার হাজার নোট।

ক্যালিফোর্নিয়া হাইওয়ে টহল পুলিশ সার্জেন্ট কার্টিস মার্টিন জানান, ট্রাকের একটি দরজা খোলা থাকায় নোটের কয়েকটি ব্যাগ রাস্তায় পড়ে যায়। সেই ব্যাগগুলো ফেটে রাস্তায় ছড়িয়ে পড়ে নোট। ঘটনার পর ওই রাস্তায় যানচলাচল বন্ধ করে দেওয়া হয়।

অবশ্য এই টাকা নিজেদের কাছে রাখা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে পুলিশ। যারা টাকা কুড়িয়েছেন তাদের ফেরত দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ফেরত না দিলে অনলাইনে ভাইরাল হওয়া ভিডিও দেখে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension