আঞ্চলিকবাংলাদেশ

নওগাঁর মান্দায় বাসের চাপায় ২ জন নিহত

নওগাঁ সংবাদদাতা: নওগাঁর মান্দায় যাত্রীবাহী একটি বাসের চাপায় দুইজন নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চৌদ্দমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আবদুস সাত্তার (৬০) ও খোরশেদ সরদার (৪৫)। নিহত আবদুস সাত্তার উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শিংগা গ্রামের ও খোরশেদ সরদার একই ইউনিয়নের বাংড়া গ্রামের বাসিন্দা। এদের মধ্যে আবদুস সাত্তার ভ্যানে করে গ্রামে গ্রামে ঘুরে ছিটকাপড় বিক্রি করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে ছেড়ে আসা দোলন পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস পথচারী খোরশেদ সরদারকে চাপা দিয়ে রাস্তার অপর পাশে থাকা আবদুস সাত্তারের ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আবদুস সাত্তার নিহত হন। গুরুতর আহত অবস্থায় খোরশেদ সরদারকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বাসের চাপায় দুইজনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করে বলেন, যাত্রীবাহী বাসটি দেলুয়াবাড়ি এলাকায় আটক করা হয়েছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension