প্রধান খবরবাংলাদেশ

টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রূপসী বাংলা ডেস্ক:জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারতের উদ্দেশে আজ সকাল ১০.৪৫ মিনিটে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আজই ঢাকায় ফিরে আসবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর পৈত্রিক নিবাস গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনকের মাজার জিয়ারত করবেন ।

বেলা ১১টায় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন। বেলা ১২টা পর্যন্ত টুঙ্গিপাড়ায় অবস্থান শেষে প্রধানমন্ত্রী দুপুর ১২টা ১৫ মিনিটে টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension