প্রবাস

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১৭০

রূপসী বাংলা ডেস্ক:মালয়েশিয়ায় আবারও শুরু হয়েছে অবৈধ অভিবাসীদের ধরপাকড়। দেশটিতে অবৈধ অভিবাসন অভিযানে বাংলাদেশিসহ ১৭০ জন আটক হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (১ জুন) স্থানীয় সময় বিকাল ৪টা থেকে শুরু হওয়া এ অভিযানে মোট ৩০০ জন অভিবাসীর কাগজপত্র যাচাই শেষে তাদেরকে আটক করা হয়। তবে আটককৃতদের মধ্যে ঠিক কতজন বাংলাদেশি রয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

দেশটির অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে, অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি মুস্তফার অলীর নেতৃত্বে পরিচালিত এ আটক অভিযানে নবগঠিত মালয়েশিয়া সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী তান শ্রি মহিউদ্দিন ইয়াসিন উপস্থিত ছিলেন। এটিই কোনো অবৈধ অভিবাসীবিরোধী অভিযান যেখানে প্রথমবারের মতো স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন উপস্থিত ছিলেন।

অভিযান পরিচালনা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আটক অভিবাসীরা বিভিন্ন আইন ভঙ্গ করেছে, যেমন- বৈধ নথি না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও মালয়েশিয়ায় অবস্থান করা।’

দেশের শান্তি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে অবৈধ অভিবাসন সমস্যা মোকাবেলার প্রচেষ্টার অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে বলেও জানান তিনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension