
প্রধান খবরবাংলাদেশ
পুকুরে ভেসে উঠল নিখোঁজ চার শিশুর মরদেহ
রূপসী বাংলা ডেস্ক:চাঁদপুরের হাজীগঞ্জে রাতে নিখোঁজ হওয়ার পর চার শিশুর মরদেহ মঙ্গলবার ভোরে একটি পুকুরে ভেসে উঠেছে। সকালে উপজেলার পৌর এলাকার রান্ধনীমুড়া গ্রামের ওই পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- রান্ধুনীমুড়া শৃকু কমিশনারের বাড়ির রাহুল (১২), রায়হান (১৩), শামীম (১২) ও লিয়ন (১২)।
স্থানীয়রা জানান, ভোরে ওই পুকুরে এলাকার কয়েকজন নামাজের জন্য অজু করতে গেলে মরদেহগুলো ভাসতে দেখেন। এরপরই সেগুলো উদ্ধার করা হয়।
হাজীগঞ্জ থানার ওসি জাবেদুল ইসলাম জানান, সোমবার রাতে তাদের খোঁজ না পেয়ে পরিবারের পক্ষ থেকে মাইকিং করা হয়। পরে ভোরে তাদের লাশ পুকুরে ভেসে ওঠতে দেখা যায়।



