ভারত

রবীন্দ্র সংগীত গাইতে গাইতে সন্তান জন্ম

বাঙালির জীবনে ওতোপ্রোতভাবে জড়িয়ে আছে রবীন্দ্রনাথ ঠাকুর। প্রেম, প্রকৃতি কিংবা ইশ্বর বন্দনা– সব ক্ষেত্রেই রবিঠাকুরের গানের জুড়ি আজও মেলা ভার। এবার নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে বিশ্বকবির গানকেই বেছে নিয়েছেন এক তরুণী। সন্তান জন্ম দেওয়ার সময় তিনি গাইছিলেন রবীন্দ্রনাথের ‘আমারও পরাণও যাহা চায়’।

ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনায় এই ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাও নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩ মে সুম্মিতা দে নামে ওই তরুণী স্থানীয় একটি নার্সিং হোমে সন্তান জন্ম দেওয়ার জন্য ভর্তি হন। সিজারিয়ানের অস্ত্রোপচারের সময় চিকিৎসক এবং নার্সরা তার মানসিক চাপ কমাতে তার সাথে কথা বলা শুরু করেন। সুস্মিতা তাদের বলেন, তিনি সংগীতে স্নাতক করেছেন। তখন তারা সুম্মিতাকে রবীন্দ্র সংগীত গাওয়ার জন্য অনুরোধ করে।

চিকিৎসক ও নার্সদের অনুরোধে সুম্মিতা যখন ‘আমারও পরানো যাহা চায়’ গাইছিলেন, তখনই তার মেয়ে দিব্যাংশীর জন্ম হয়।

এ ব্যাপারে সুম্মিতা বলেন, আমি সেই দিনটি কখনই ভুলব না। আমি ডাক্তার এবং নার্সদের কথাও ভুলব না। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মশতবর্ষে আমি কবির প্রতি আমার শ্রদ্ধা এবং ডাক্তার ও নার্সদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করে গানের সেই বিশেষ মুহূর্তের ভিডিওটি শেয়ার করেছি। আমি খুশি যে আমি ভালো সাড়া পেয়েছি।



সদ্য মা হওয়া এই তরুণীর ইচ্ছা তার মেয়েও বড় হয়ে গান ভালোবাসবে। মেয়েকে রবীন্দ্রসংগীত শেখাতে চান বলেও জানিয়েছেন সুস্মিতা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension