বাংলাদেশ

আগুনের ঘটনায় তদন্তে নেমেছে বন্দর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন

চট্টগ্রামের সীতাকুণ্ডে আগুনের ঘটনায় আলাদা তদন্ত কমিটি গঠন করেছে বন্দর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন।

রোববার (৫ জুন) সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে অগ্নিকাণ্ডের ঘটনায় বন্দর কর্তৃপক্ষের তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

পাশাপাশি এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৯ সদস্যের একটি তদন্ত দল তৈরি করা হয়েছে।

এ তদন্ত দল অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বের করার চেষ্টা করবে।

উল্লেখ্য, শনিবার (৪ জুন) রাত ৯টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকায় বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় রাসায়নিক থাকা একটি কনটেইনারে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে দুই শতাধিক মানুষ আহত হন।

রাতেই আহতদের অধিকাংশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এ ছাড়া চট্টগ্রামের অন্যান্য হাসপাতালেও অনেকে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া আজ সকালেও বিস্ফোরণস্থল থেকে কয়েকজনের লাশ উদ্ধার করা হয়েছে। সর্বশেষ এ ঘটনায় ৪৯ জনের মৃত্যুর খবর জানা গেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension