বিনোদনযুক্তরাষ্ট্র

মামলায় হারার পর অ্যাম্বার হার্ডকে বিয়ের প্রস্তাব দিলেন সৌদি ব্যক্তি

সাবেক স্বামী ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ তারকা জনি ডেপের মানহানির মামলা হারের পর সৌদি আরবের এক ব্যক্তি হলিউড তারকা অ্যাম্বার হার্ডকে বিয়ের প্রস্তাব দিয়েছেন।

অ্যাম্বার হার্ডের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভয়েস নোটে ওই ব্যক্তি মার্কিন অভিনেত্রীর জীবন আনন্দ এবং সুখে ভরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। খবর গালফ নিউজ ও গালফ টুডের।

ওই ভয়েস নোটে জপি ডেপকে বৃদ্ধ উল্লেখ করে বলা হয়েছে, অ্যাম্বার… যেহেতু তোমার জন্য সব দরজা বন্ধ হয়ে যাচ্ছে, তোমার যত্ন নেওয়ার জন্য আমি ছাড়া তোমার আর কেউ নেই। আমি লক্ষ্য করেছি, কিছু লোক তোমাকে ঘৃণা করে এবং বাজে কথা বলে। তাই, আমি তোমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহ আমাদের উভয়ের মঙ্গল করুন। তুমি একটি রত্ম। কিন্তু মানুষ তা উপলব্ধি করে না। আমি সেই বৃদ্ধের চেয়ে ভালো।

পোস্ট হওয়ার পর ভয়েস নোটটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ১৪ ঘণ্টার মধ্যে ভিডিওটি দেখা হয়েছে এক লাখের বেশিবার।

চলতি মাসের শুরুতে সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে মানহানির মামলা জিতছেন জনি ডেপ। আদালতের জুরি সদস্যরা জানিয়েছেন, অ্যাম্বার পারিবারিক সহিংসতার যে অভিযোগ জনির বিরুদ্ধে এনেছিলেন তা মিথ্যা এবং অবমাননাকর। অ্যাম্বারকে এজন্য দেড় কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension