
পঙ্কজ উদাসের কাছ থেকে ৫০ রুপির চেক পেয়েছিলেন শাহরুখ খান
ভারতের জনপ্রিয় শিল্পী পঙ্কজ উদাস। বলিউডে বহু জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। গান ছাড়াও বলিউডে এই গায়কের কৃতিত্ব রয়েছে। বলিউড বাদশাহ কাজের জন্য প্রথম পারিশ্রমেক পেয়েছিলেন এই গায়কের থেকেই। পঙ্কজ উদাসের একটি কনসার্টে কাজ করেছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। এ কাজের জন্য প্রথমবার পারিশ্রমিক পেয়েছিলেন কিং খান। পারিশ্রমিক ছিলো ৫০ রুপি। এ ছাড়াও বলিউডের আর এক সফল তারকা জন আব্রাহামের ক্যারিয়ারে অবদান রয়েছে পঙ্কজ উদাসের।
পঙ্কজ উদাস আব্রাহামকে তার ‘চুপকে চুপকে সখিও সে’ গানের জন্য চুক্তিবদ্ধ করেছিলেন। এ গানটিতে কাজ করার জন্য সবার প্রশংসা পেয়েছিলেন আব্রাহাম। একটি সাক্ষাৎকারে জন বলেছিলেন ‘আমি পঙ্কজ স্যারকে একজন পরামর্শদাতা হিসাবে দেখি। কারণ আমি যখন মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করি তখন তিনি তার মিউজিক ভিডিওতে আমাকে কাজ করার সুযোগ দিয়েছিলেন। স্যার এমন একজন ব্যক্তি যিনি ক্যারিয়ারে আমার সাফল্যের জন্য অবদান রেখেছিলেন। ’
আব্রাহাম মেগা মডেল ম্যানহান্ট জিতেছেন এবং মডেলিং করার সময়ে তিনি একাধিক মিউজিক ভিডিওতে কাজ করেছেন। ২০০৩ সালের ‘জিসম’ সিনেমা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন এই তারকা। সিনেমাটি সেবছরে বক্স অফিস হিট করেছিল। ২০০৪ সালে জন ধুমে কাজ করে বলিউডে নিজের অবস্থান শক্ত করেছিলেন।
এছাড়াও বলিউডের জনপ্রিয় তারকা শাহরুখ খানের ক্যারিয়ার জীবনেও অবদান রেখেছেন পঙ্কজ উদাস। নিজের অজান্তেই শাহরুখ খানের প্রথম বেতনের উৎস ছিলেন তিনি। শাহরুখ খান পঙ্কজের একটি কনসার্টে একজন সেচ্ছাসেবক হিসেবে কাজ করেছিলেন এবং একাজের জন্য ৫০ রুপি পেয়েছিলেন। শাহরুখ খান রাইস সিনেমার প্রচারের সময়ে একটি সাক্ষাত্কারে বলেছিলেন প্রথম উপার্জিত ঐ অর্থ ট্রেনে করে আগ্রা যাতায়াতের জন্য ব্যয় করেছিলেন তিনি। শাহরুখ বলেন, ‘আমি যখন ছোট ছিলাম তখন কয়েকটি ভ্রমণ করেছি। এর একটি আমি করেছিলাম পঙ্কজ উদাসের কনসার্ট থেকে প্রাপ্ত আয় দিয়ে। আমি সেখানে একজন সেচ্ছাসেবক ছিলাম। ঐ অর্থ দিয়ে আমি তাজমহলে গিয়েছিলাম।এর পরেও কিছু অর্থ নিজের জন্য রেখে দিয়েছিলাম।’
ইন্ডিয়ান এক্সপ্রেস



