গণমাধ্যমবাংলাদেশ

আগামী বছর থেকে এসএসসি-এইচএসসি সব বিষয়ে পরীক্ষা

করোনাভাইরাসের কারণে দুই বছর ধরে এলোমেলোভাবে পরীক্ষা চলছে। পরীক্ষা ছাড়াও ফল প্রকাশ করা হয়েছে এর মধ্যে। তবে আগামী বছর থেকে এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষা হবে সব বিষয়ে।

আজ রোববার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। তবে সব বিষয়ে পরীক্ষা হলেও পূর্ব ঘোষণা অনুযায়ী, আগামী বছরের পরীক্ষাও হবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির ভিত্তিতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালে এসএসসি পর্যায়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) পরীক্ষার পূর্ণ নম্বর হবে ৫০। তবে অন্য প্রতিটি বিষয়ে ৩ ঘণ্টা সময়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এইচএসসি পর্যায়ে প্রতিটি বিষয়ে ৩ ঘণ্টা সময়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ অবস্থায় আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা স্বাভাবিক সময়ের চেয়ে বড়জোর এক মাস পেছাতে পারে। অর্থাৎ এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু না হয়ে এক মাস পেছাতে পারে। অন্যদিকে এইচএসসি পরীক্ষা এপ্রিলের গোড়ায় শুরু না হয়ে মাসখানেক পেছাতে পারে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension