
প্রধান খবরবাংলাদেশ
প্রধানমন্ত্রী ঈদের দিন শুভেচ্ছা বিনিময় করবেন
রূপসী বাংলা ডেস্ক:প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল ফিতরের দিন গণভবনে দলীয় নেতা-কর্মী এবং বিচারক ও কূটনীতিকসহ সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
বৃহস্পতিবার (১৪ জুন) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানান।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রথমে সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত গণভবনে দলীয় নেতা-কর্মীসহ সকল শ্রেণী ও পেশার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।
প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী পরে সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত একই স্থানে বিচারক ও বিদেশী কূটনীতিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।



