যুক্তরাষ্ট্র

লাস ভেগাসের রাস্তায় ছুরি নিয়ে হামলা, নিহত ২

যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাস স্ট্রিপে ছুরিকাঘাতে দুজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। হামলাকারী একটি বড় ছুরি নিয়ে পথচারীদের ওপর হামলা চালায়। নিহত দুজন পর্যটক স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ বিভাগের চিফ জেমস লারোচেল জানান, হামলাকারী একটি ব্লেড ও একটি বড় ছুরি নিয়ে প্রথমে একজন ও পরে আরও কয়েকজনের ওপর হামলা চালায়। হামলায় এখন পর্যন্ত দুজন মারা গেছেন। তিনজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিরা হাসপাতালে ভর্তি। হামলাকারী লাস ভেগাসের স্থানীয় কেউ নন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর স্থানীয়দের তাড়া খেয়ে হামলাকারী পালানোর চেষ্টা করে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে। তার উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিত নয় পুলিশ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension