জাতিসংঘ

একুশ শতকে নারী বিদ্বেষ চলতে পারে না: জাতিসংঘের মানবাধিকার কমিশনার

মানবাধিকার ইস্যুতে কিছুটা অগ্রগতির পর বিশ্ব আবার পিছিয়ে পড়ছে। বিশেষত বিশ্বে লিঙ্গ বৈষম্য বা নারীর প্রতি বিদ্বেষ ফের মাথাছাড়া দিয়ে ওঠছে। ইরানসহ কয়েকটি দেশে এ প্রবণতা বেশি। জাতিসংঘের নতুন মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক বুধবার (২ নভেম্বর) বুধবার এক সংবাদ সম্মেলনে এসব উদ্বেগ প্রকাশ করছেন।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৭ অক্টোবর জাতিসংঘের নতুন মানবাধিকার কমিশনার (ইউএনএইচসিআর) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অস্ট্রিয়ার নাগরিক ভলকার তুর্ক। দায়িত্ব নেওয়ার পর সুইজারল্যান্ডের জেনেভায় সংস্থাটির সদর দপ্তরে বুধবার প্রথম সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলন নতুন এ মানবাধিকার কমিশনার বলেন, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বেড়ে চলছে। মানুষের বঞ্চনার প্রতিবাদের পথ ক্রমশ সংকুচিত হচ্ছে। মানবাধিকারের বিষয়টি যেভাবে ধামাচাপা পড়ছে, এতে করে অধিগতির পথ হুমকিতে পড়েছে। ভিন্ন মতের মানুষের কণ্ঠস্বরকে যেভাবে থামানো হচ্ছে, তা উদ্বেগজনক।

ইরানের চলমান আন্দোলনের দিকে ইঙ্গিত করে ভলকার তুর্ক বলেন, নারীদের যেভাব দমন করা হচ্ছে, তা আমাদের দুঃচিন্তায় ফেলে দিয়েছে। নারী বিদ্বেষ ও নারী বিদ্বেষের মানসিকতা যেভাবে বাড়ছে, তাকে কোনো মতেই জয় হতে দেওয়া যাবে না। একুশ শতকে এটা চলতে পারে না।

বিশ্ব সম্প্রতি অনেক বেশি বিভক্ত ও গ্রুপ ভিত্তিক রাজনীতিতে ঢোকে পড়েছে বলে মনে করেন ভলকার তুর্ক। এ অবস্থায় চলমান সময়ের মানবাধিকারের চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্য ও বহুপাক্ষিকতার কোনো বিকল্প নেই জানিয়ে ভলকার তুর্ক বলেন, মানবাধিকারকে যেভাবে গ্রুপ রাজনীতির মারপ্যাঁচে ফেলে দেওয়া হয়েছে, তাতে মানুষের বিকাশ বাধাগ্রস্ত হবে। আমার শঙ্কা, এ পরিস্থিতি আরও গভীর হতে পারে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা চলতে থাকলে, বিশ্বের সার্বিক অগ্রগতি জরাগ্রস্ত বা অচল হয়ে পড়বে।

প্রসঙ্গত, ভলকার তুর্কের আগে জাতিসংঘের মানবাধিকার কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেট। ২০১৮ সালের ১ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণ করে গত ৩১ আগস্ট তিনি দায়িত্ব শেষ করেন। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের অভিযোগ, চীনসহ নানা দেশের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আপস করেছেন মিশেল ব্যাচেলেট।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension