নিউ ইয়র্কজাতিসংঘযুক্তরাষ্ট্র

জাতিসংঘে ভাষণ দিয়েই নিউইয়র্ক ছাড়ছেন নেতানিয়াহু

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিয়েই দ্রুতই যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ছেড়ে যাবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নিরাপত্তা সতর্কতার পর নিউইয়র্ক সফর সংক্ষিপ্ত করে কয়েক ঘণ্টার মধ্যেই তিনি ইসরায়েলে ফিরে যাবেন বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম।

ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানায়, জাতিসংঘে ভাষণ এবং আনুষঙ্গিক জরুরি কার্যাবলী কয়েক ঘণ্টার মধ্যে শেষ করে নিউইয়র্ক ত্যাগ করবেন তিনি।

চ্যানেল ১৩ জানিয়েছে, সাম্প্রতিক কয়েক দিনের আলোচনার পর নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফর দীর্ঘ না করার সুপারিশ করেন নিরাপত্তা কর্মকর্তারা। এসব আলোচনার কয়েকটিতে নেতানিয়াহুও উপস্থিত ছিলেন বলেও জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, আলোচনায় উপস্থাপিত গোয়েন্দা তথ্যের মধ্যে কিছু নির্দিষ্ট সতর্কবার্তা ছিল, যার ভিত্তিতে সফর সংক্ষিপ্ত করার সুপারিশ করা হয়।

তবে ওই সতর্কবার্তাগুলোর বিস্তারিত প্রকাশ করা হয়নি।
এর আগে বুধবার স্থানীয় সময় গভীর রাতে ইসরায়েল ত্যাগ করে বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্রে পৌঁছান নেতানিয়াহু। সেখানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দিয়ে রাতযাপন না করে আজই ইসরায়েলে ফিরে যাবেন তিনি।

গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যা এবং অধিকৃত পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে নিউইয়র্কে তীব্র বিক্ষোভের পূর্বাভাসের মধ্যেই এ সফরে যাচ্ছেন নেতানিয়াহু।

এ ছাড়া নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি স্পষ্টভাবে নেতানিয়াহুকে একজন ‘যুদ্ধাপরাধী’ এবং ‘ফিলিস্তিনিদের ওপর ভয়াবহ গণহত্যার মূল পরিকল্পনাকারী’ হিসেবে অভিহিত করার একদিন পরই যুক্তরাষ্ট্র সফর করছেন তিনি।

এর আগে মার্কিন ফেডারেল কর্তৃপক্ষকে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার আহ্বান জানান মামদানি।

গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০২৪ সালের নভেম্বরে নেতানিয়াহু এবং ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension