বাংলাদেশ

ফারদিন হত্যা : গোয়েন্দা নজরদারিতে ৪ গ্যাংস্টার

বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যাকাণ্ডে ডেমরা-রূপগঞ্জসংলগ্ন চনপাড়ার চার গ্যাংস্টার গোয়েন্দা নজরদারিতে রয়েছে। গোয়েন্দাদের ধারণা, ফারদিন হত্যায় এই চার গ্যাংস্টারের পাশাপাশি এক মাদক সম্রাজ্ঞী জড়িত থাকতে পারেন। তাদেরকে গ্রেপ্তার করতে অভিযান চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। চার গ্যাংস্টার ও মাদক সম্রাজ্ঞী হলেন- রায়হান, নূর জামাল, মাল্টা রনি, মুজাহিদ ও মনু।

এ দিকে ডিবি প্রধান ডিআইজি হারুন অর রশিদ বলেছেন, ফারদিন হত্যার ঘটনায় এখনও কংক্রিট তথ্য পাওয়া যায়নি। কোনো কিছু এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। সব বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করে বিশ্নেষণ করছেন। তবে, ঢাকা শহরের কোনো এক জায়গায় ফারদিন খুন হতে পারেন। তদন্তের স্বার্থে এ মুহূর্তে সবকিছু বলেননি তিনি।

এদিকে ফারদিনের ছোট ভাই আব্দুল্লাহ বিন নূর তাজিম বলেন, ফারদিনের মাদকের সঙ্গে সংশ্নিষ্টতা তো দূরের কথা তিনি কখনও সিগারেট খাননি। ফারদিন কেনো চনপাড়ায় গিয়েছিলেন, সেটা পুলিশ তদন্ত করে বের করবে। কেউ তাকে অপহরণও করতে পারে।

নিখোঁজের তিন দিন পর গত ৭ নভেম্বর সন্ধ্যার দিকে সিদ্ধিরগঞ্জের বনানী ঘাট সংলগ্ন লক্ষ্মীনারায়ণ কটন মিলের পেছনে নদী থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত ৪ নভেম্বর রাতে নিখোঁজ হন তিনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension