যুক্তরাষ্ট্র

বিমানবন্দরে কাঠের বক্সে চার খুলি

কুরিয়ারের মাধ্যমে যুক্তরাষ্ট্রে নেওয়া হচ্ছিল একটি বক্স। তার আগেই মেক্সিকোর কুয়োরেতারো বিমানবন্দরে ওই বক্স থেকে উদ্ধার করা হয়েছে মানুষের চারটি খুলি। কাঠের ওই বক্সে ফয়েল পেপারে মোড়ানো ছিল খুলিগুলো।

খুলিগুলো বাজেয়াপ্ত করেছে সেখানকার পুলিশ। বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর, খুলিভর্তি বাক্সটি পাঠানো হয়েছিল মেক্সিকোর পশ্চিম উপকূলীয় অঞ্চল মিচোয়াক্যান থেকে। এই অঞ্চলটি হিংসার জন্য কুখ্যাত। বাক্সটি দক্ষিণ ক্যারোলাইনাতে পাঠানো হচ্ছিল।

বক্সে খুলিগুলো কাদের, কোন বয়সী মানুষের, পুরুষ না মহিলার সেসব বিষয় খতিয়ে দেখছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। কিন্তু কেন মানুষের খুলিগুলো পাঠানো হচ্ছিল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ এই বাক্স প্রেরকের খোঁজ করা শুরু করেছে।

বিমানবন্দরের এক নিরাপত্তাকর্মী জানান, যাত্রীদের ব্যাগ পরীক্ষা করা হচ্ছিল। সেই সময় কাঠের বাক্সটি পরীক্ষা করতে গিয়ে স্ক্যানারে অদ্ভুত কিছু জিনিস চোখে পড়ে। সন্দেহজনক কোনো বস্তু রয়েছে কি না তা খতিয়ে দেখতে বাক্সটি খোলা হয়। তখনই দেখা যায়, চারটি খুলি ফয়েল পেপার দিয়ে মোড়ানো রয়েছে। তার ভাষ্য, খুলিগুলো কুরিয়ারের মাধ্যমে পাঠানো হচ্ছিল। কিন্তু কী কারণে এগুলো পাঠানো হচ্ছিল, এগুলো কাদের খুলি তা নিয়ে একটা রহস্য তৈরি হয়েছে। সেই রহস্যভেদের চেষ্টা চলছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension