বাংলাদেশ

শেখ হাসিনাকে চীনা কমিউনিস্ট পার্টির অভিনন্দন

আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলে আবারও আওয়ামী লীগ সভাপতি নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে কমিউনিস্ট পার্টি অব চায়না (সিপিসি)।

সিপিসির আন্তর্জাতিক বিভাগের পক্ষ শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগকে অভিনন্দন জানান পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও।

লিউ জিয়ানচাও স্বাক্ষরিত অভিনন্দন বার্তায় বলা হয়, এক দশকেরও বেশি সময় ধরে শেখ হাসিনার নেতৃত্বের সরকার বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। একই সঙ্গে মাথাপিছু আয়ের দিক থেকে দক্ষিণ এশিয়ায় প্রথম স্থান অধিকার করে। আমাদের বিশ্বাস, আপনার নেতৃত্বে আওয়ামী লীগ আপনার প্রয়াত বাবা শেখ মুজিবুর রহমানের ‘সোনার বাংলা’র স্বপ্ন বাস্তবায়নের জন্য অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাবেন। যা বাংলাদেশের জনগণকে আরও বেশি উপকৃত করবে।

বার্তায় আরও বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে সিপিসির জেনারেল সেক্রেটারি ও চীনা রাষ্ট্রপতি শি জিনপিংয়ের নির্দেশনায় চীন-বাংলাদেশ কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব আরও জোরদার হচ্ছে। উভয় দেশের নেতাদের মধ্যে হওয়া গুরুত্বপূর্ণ ঐকমত্যের নির্দেশনা অনুসরণ করতে, রাজনৈতিক পারস্পরিক রাজনৈতিক বিশ্বাসকে আরও জোরদার করতে এবং দুদলের স্বাক্ষরিত বিনিময় ও সহযোগিতাসংক্রান্ত এমওইউ বাস্তবায়নে আওয়ামী লীগের সঙ্গে কাজ করতে সিপিসি প্রস্তুত।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension