
প্রধান খবরযুক্তরাষ্ট্র
স্কুলের ভেতর শিক্ষিকাকে গুলি করল ৬ বছরের ছাত্র
স্কুলের ভেতরেই শিক্ষিকাকে গুলি করল ছয় বছরের শিক্ষার্থী। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় প্রদেশ ভার্জিনিয়ায় শুক্রবার এ ঘটনা ঘটে। খবর আলজাজিরার।
গুরুতর আহত হয়েছেন ৩০ বছরের স্কুলশিক্ষিকা।
পুলিশ জানায়, প্রাদেশিক রাজধানী রিচমন্ডের অদূরে রিচনেক এলিমেন্টারি স্কুলের এই ঘটনায় অভিযুক্ত ছাত্রকে আটক করা হয়েছে।
ভার্জিনিয়া পুলিশের কর্মকর্তা স্টিভ ড্রিউ শনিবার বলেন, ‘এটি কোনো দুর্ঘটনা নয়। অভিযুক্ত ছাত্র নির্দিষ্টভাবে ওই শিক্ষিকাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে।’
রিচনেক এলিমেন্টারি স্কুল কর্তৃপক্ষের দাবি, তারা আগে ওই ছাত্রের আচরণে কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করেননি।
স্কুলের অধ্যক্ষ জর্জ পার্কার বলেন, ‘আমরা সকলেই স্তম্ভিত হয়েছি। স্কুলছাত্রদের হাতে যাতে কোনো অবস্থাতেই আগ্নেয়াস্ত্র না আসে, তা আমাদেরই নিশ্চিত করতে হবে।’



