আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

চীনের নতুন প্রতিরক্ষামন্ত্রী মার্কিন নিষেধাজ্ঞায় থাকা জেনারেল লি শেংফু

চীনের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে রোববার জেনারেল লি শেংফুর নাম ঘোষণা করা হয়েছে। তিনি চীনা সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) আধুনিকায়নে নেতৃত্ব দিয়েছিলেন। রাশিয়ার কাছ থেকে অস্ত্র ক্রয়ে ভূমিকা রাখায় তার ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করেছে।

এমন একটা সময়ে লি শেংফু প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন যখন বেইজিংয়ের সঙ্গে সামরিক আলোচনা ও যোগাযোগ প্রতিষ্ঠার ওপর জোর দিচ্ছে ওয়াশিংটন। গত আগস্টে তৎকালীন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের জেরে বেইজিং-ওয়াশিংটন সম্পর্কে টানাপড়েন শুরু হয়।

লি একজন টেকনোক্র্যাট। তিনি মহাকাশ প্রকৌশলী। কাজ করেছেন চীনের ভূ-উপগ্রহ কর্মসূচিতে। বিশেষজ্ঞরা বলছেন, পিএলএ নিয়ে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের অন্তবর্তী লক্ষ্য বাস্তবায়নে লি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

রাশিয়ার কাছ থেকে অস্ত্র কিনে মার্কিন নিষেধাজ্ঞার তালিকাভুক্ত জেনারেল লি শেংফুকে শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তার দায়িত্ব দিয়েছে চীন। সামরিক ও প্রতিরক্ষা-সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার থাকে দেশটির ক্ষমতাসীন দলের পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটি ও প্রভাবশালী সেন্ট্রাল মিলিটারি কমিশনের সাত সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদের হাতে। প্রতিরক্ষামন্ত্রী মূলত কূটনৈতিক বিষয়াদি দেখভাল করেন, দেশে-বিদেশে বিভিন্ন অনুষ্ঠানে প্রতিরক্ষা বাহিনীর প্রতিনিধিত্ব করেন।

২০১৬ সালে লি শেংফুকে পিএলএর তখনকার নতুন স্ট্র্যাটেজিক সাপোর্ট ফোর্সের ডেপুটি কমান্ডারের দায়িত্ব দেয়া হয়। এই বাহিনীর কাজই ছিল চীনের মহাকাশ ও সাইবার যুদ্ধ সক্ষমতা বাড়ানো। এরপর তাকে নিয়োগ দেয়া হয় সি চিন পিংয়ের নেতৃত্বাধীন সেন্ট্রাল মিলিটারি কমিশনের সরঞ্জাম সম্প্রসারণ বিভাগের প্রধান হিসেবে।

২০১৭ সালে চীনের সামরিক বাহিনী রাশিয়ার প্রধান অস্ত্র রপ্তানিকারক রোসোবরনএক্সপোর্টের কাছ থেকে ১০টি এসইউ-৩৫ জঙ্গিবিমান এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনা এস-৪০০-এর সরঞ্জাম কেনার কারণে পরিচালক হিসেবে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত হন জেনারেল লি শেংফু।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension