প্রধান খবরবাংলাদেশ

বঙ্গবাজারে আগুন, ৯৯৯ সেবা বন্ধ

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। জরুরি প্রয়োজনে স্থানীয় থানা অথবা ফায়ার স্টেশনের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করেছে পুলিশ হেডকোয়ার্টার্স।মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর সোয়া ১২টায় পুলিশ হেডকোয়ার্টার্স থেকে গণমাধ্যমকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে। সর্বশেষ খবরে জানা যায়, দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে আজ সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সকাল ৬টা ১২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এখন পর্যন্ত ৪৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, আনসার, বিজিবি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর (এফএসসিডি), ভলেন্টিয়ার, র‍্যাব, স্চ্ছোসেবক, দোকান মালিক-কর্মচারী ও স্থানীরা।

এদিকে ব্যবসায়ীরা বলছেন, বঙ্গবাজারে অন্তত ৭টি মার্কেটে আগুন লাগে। এর মধ্যে শুধু বঙ্গ মার্কেটেই ৩ হাজার দোকান এবং সেখানে কাজ করেন প্রায় দেড় লাখ মানুষ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension