বাংলাদেশযুক্তরাষ্ট্র

পত্রিকা বিলি, ঘাস কেটে পড়ালেখার খরচ জোগাতেন পিটার হাস

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস নিজের পড়ালেখার খরচ জোগাড় করতে পত্রিকা বিলি করতেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘চা উইথ পিটার’ নামে প্রকাশিত দ্বিতীয় সিজনের প্রথম পর্বে রাষ্ট্রদূত তার শিক্ষাজীবনে কাজ করার এ বিস্ময়কর তথ্য দেন।

বৃহস্পতিবার রাতে এটি প্রচারিত হয় এবং শুক্রবার ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া হয়।

সেখানে পিটার বলেন, উচ্চ বিদ্যালয় ও কলেজে পড়ার সময় লেখাপড়ার খরচ জোগাতে তিনি অনেক জায়গায় কাজ করেছেন।

এ পর্বে দেখা যায় পিটার হাস চায়ে চুমুক দিতে দিতে এক প্রশ্নের জবাবে সেই ছেলেবেলার স্মৃতিচারণ করে বলেন, আমি উচ্চ বিদ্যালয় ও কলেজের লেখাপড়ার ব্যয় বহন এবং প্রতিদিনের পকেট খরচ জোগাতে অনেক অদ্ভুত ধরনের কাজ করেছি। খবরের কাগজ বিলি, লনের ঘাস কাটা ফ্যাক্টরিতে সবার সঙ্গে লাইনে দাঁড়িয়ে গামবল মেশিন গোছানোসহ বিভিন্ন কাজ করেছি। মাঝরাতে শিফটে আমি একটি গ্যাস স্টেশনে কাজ করতাম। গাড়ির মরিচা রোধের কাজ করেছি আমি। আমি সম্ভাব্য শিক্ষার্থীদের নিয়ে আমার বিশ্ববিদ্যালয়ে ট্যুরও দিয়েছি। আমার পড়ালেখা ঠিকভাবে চালিয়ে যেতে আমি এসব কাজ করেছি।

পিটার হাস বলেন, এসব কাজ করতে গিয়ে বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে ওঠাবসার স্বাধীনতা, দায়িত্বজ্ঞানসহ বহু কিছু শিখেছি। আর সে কারণে এগুলো আমার শৈশবের অবিস্মরণীয় স্মৃতি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension