বাংলাদেশ

মাওলানা কামাল উদ্দিনকে গ্রেফতারে জামায়াতের নিন্দা

রূপসী বাংলা ডেস্ক:চট্টগ্রাম দক্ষিণ সাংগঠনিক জেলার সাতকানিয়া উপজেলা শাখা জামায়াতের সেক্রেটারী মাওলানা কামাল উদ্দিনকে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি মাওলানা আনম শামসুল ইসলাম আজ।১০ জুলাই প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “মাওলানা কামাল উদ্দিন সাতকানিয়ার একজন জনপ্রিয় ব্যক্তি। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে পুলিশ তাকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে যে সব মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল, তিনি সে সব মামলায় জামিনে আছেন। এরপরেও তাকে গ্রেফতার করা সম্পূর্ণ অন্যায় ও বেআইনী। আমি সরকারের এই অন্যায় ও বেআইনী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং অবিলম্বে মাওলানা কামাল উদ্দিনকে নিঃশর্তভাবে মুক্তি দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আমি জোর দাবি জানাচ্ছি।”’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension