বাংলাদেশ

দিনাজপুরে বিএনপির ১৬ নেতাকর্মী আটক

রূপসী বাংলা ডেস্ক:নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বখতিয়ার আহমেদ কচিসহ ১৬ বিএনপি ও জামায়াত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

দিনাজপুর সদর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুল রহিম জানান, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের প্রতিবাদে বিভিন্ন নাশকতার পরিকল্পনা করতে শহরের পাহাড়পুর এলাকায় বখতিয়ার আহমেদ কচির বাড়িতে বৈঠক চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত আনুমানিক ১০ টায় পুলিশ সেখানে অভিযান চালায়।

এসময় পুলিশ দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বখতিয়ার আহমেদ কচিসহ ১৬বিএনপি ও জামায়াত নেতাকর্মীকে আটক করে।

তাদের কাছ থেকে ১৫টি ককটেল, একটি হাসুয়া, ১০টি লোহার রড ও ১৬টি বাশেঁর লাঠি জব্দ করার কথা জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, ওই বাড়িতে বৈঠককালে মোট ৩৮উপস্থিত থাকলেও ১৬জনকে আটক করা হয়। বাকি ২২জন ঘটনাস্থল থেকে পলিয়ে গেছে।  আটককৃতদের বিশেষ ক্ষমতা আইনে মামলা দেয়া হয়েছে।

রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বখতিয়ার আহমেদ কচি ও অপরদের আটক করা হয়েছে বলে দাবি করেছে আটককৃতদের  পরিবার ও বিএনপি নেতৃবৃন্দ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension