গণমাধ্যমবাংলাদেশ

সাপাহারে সাংবাদিক নাদিম হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের খুনীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা আয়োজিত হয়েছে। সংবাদ প্রকাশের জের ধরে বাংলানিউজ ২৪ ডটকমের জামালপুর প্রতিনিধি গোলাম রাব্বানী বর্বরোচিত সন্ত্রাসী হামলায় নিহত হন। এরই প্রতিবাদে খুনের সাথে জড়িত সকলকে গ্রেফতারে দাবী সহ সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধেরে দাবীতে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভা আয়োজিত হয়।

শনিবার বেলা ১১টায় উপজেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে উপজেলা পরিষদের সামনে ঘন্টাকাল ব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা আয়োজিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তরা সাংবাদিকদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর এগিয়ে আসা উচিত বলেও দাবি করেন বক্তারা।

অনুষ্ঠিত মানববন্ধনে সাপাহার প্রেসক্লাব ও মডেল প্রেসক্লাবের সকল সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension