আঞ্চলিকবাংলাদেশ

কুপিয়ে কিশোরের হাত বিচ্ছিন্ন করল দুর্বৃত্তরা

মাদারীপুর সদর উপজেলার কুকরাইল এলাকায় মোবাইলে ডেকে নিয়ে ‍কুপিয়ে সাইফুল বেপারীর (১৫) বাম হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে দুর্বৃত্তরা।

রবিবার (১৮ জুন) রাতে কুকরাইল এলাকার পুকুর পারে ঘটনা ঘটে। এসময় ফয়সাল বেপারী নামের আরেক যুবক ওই কিশোরকে বাঁচাতে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়।

আহত সাইফুল ছয়না এলাকার দুলাল ফকিরের ছেলে। সাইফুল ও ফয়সাল বেপারীর অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রবিবার রাতে মোবাইল ফোনে কল পেয়ে ঘর থেকে বের হয়ে যান সাইফুল। কিছুক্ষণ পরে পরিবারের সবাই সব জায়গায় তাকে খুঁজতে থাকলে কোন জায়গায় না পেয়ে। ছয়না এলাকার পুকুর পাড়ে সাইফুল ও ফয়সালকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাদেরকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠিয়েছে মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসকরা।

মাদারীপুর সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মোঃ রিয়াজ মাহমুদ বলেন, কুকরাইল থেকে একজন রোগী আসছে তার হাত বিচ্ছিন্ন। আরেকজনের তেমন ভালো না থাকায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হসপিটালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মনোয়ার হোসেন চৌধুরী বলেন, বিষয়টি শুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিবো।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension