প্রধান খবরবাংলাদেশ

বিকেলে ঢাকায় আসছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী

রূপসী বাংলা ডেস্ক:তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ ঢাকায় আসছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। শুক্রবার (১৩ জুলাই) বিকেল সাড়ে চারটায় কুর্মিটোলার বঙ্গবন্ধু এয়ার বেইসে একটি বিশেষ বিমানে ঢাকা পৌঁছানোর কথা রয়েছে তার।

পরদিন শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

এ দিন বিকেলে রাজশাহীর সার্দা পুলিশ একাডেমির একটি অনুষ্ঠানে যোগ দিবেন তিনি। পরদিন রোববার ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী।

পরে বৈঠকে বসবেন বাংলাদেশ-ভারত দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তিন দিনের এই রাষ্ট্রীয় সফরে গুরুত্বপূর্ণ কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি সই হওয়ার কথা রয়েছে।

রোববার বিকেলে ঢাকা ছাড়বেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension