
আন্তর্জাতিক
ebookTwitterMore [১] সম্মতিতে যৌনমিলনের রেকর্ড রাখতে অস্ট্রেলীয় পুলিশের অ্যাপ তৈরির প্রস্তাবে তীব্র প্রতিক্রিয়া
গত বুধবার পুলিশ কমিশনার মিক ফুলার বলেন তারা এমন একটি অ্যাপস বানাতে চায় যেখানে দুজনের সম্মতিতে যৌনমিলন করলে ডিজিটাল তথ্য সংরক্ষণ করা হবে।
তিনি আরও বলেন, এই প্রযুক্তির তথ্য দুজনের সম্মতিতেই প্রকাশ করা হবে।
অনেক নাগরিক সমালোচনা করে বলেন প্রস্তাবটি আপত্তিজনক। এটি নজরদারী করার জন্য ব্যবহার করা হবে কিনা তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন তারা।
নাইন নেটওয়ার্কের সাক্ষাৎকারে মিক ফুলার বলেন, অ্যাপসটি সকলের সুরক্ষার জন্য তৈরি করা হবে। এছাড়াও যৌন হয়রানীর মত অভিযোগগুলিতে অপরাধীদের ধরতে সাহায্য করবে।
গত বছরে ১৫হাজাররের মত যৌন হয়রানীর অভিযোগ এসেছে নিউ সাউথ ওয়েস পুলিশ দপ্তরে। তাদের এসব অভিযোগ সত্য-মিথ্যা প্রমানে হিমশিম খেতে হয়। এতে নতুন প্রযুক্তি আসলে অনেকটা কাজ কমে যাবে বলে মনে করছেন তারা।❐



